হেডলাইন

1st Break

 

স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হওয়ার আগেই বড়সড় প্রশাসনিক রদবদল করল রাজ্য সরকার। একাধিক জেলার জেলাশাসককে বদলি করা হয়েছে। সূত্রের খবর, বিশেষ নিবিড় সংশোধনী অভিযান শুরু হলে জেলাশাসকদের বদলি করা সম্ভব নয়, তাই তার আগেই দ্রুত এই পরিবর্তনের নির্দেশিকা জারি করেছে নবান্ন।

যে সব জেলার জেলাশাসক বদল করা হয়েছে:

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদা, বীরভূম, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর।

বদলির তালিকা:

• উত্তর ২৪ পরগনা: জেলাশাসক শরৎকুমার দ্বিবেদীকে স্বাস্থ্য দপ্তরের সচিব করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন শশাঙ্ক শেট্টি।
• দক্ষিণ ২৪ পরগনা: সুমিত গুপ্তাকে বদলি করা হয়েছে। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা হচ্ছেন নতুন জেলাশাসক।
• মুর্শিদাবাদ: রাজশ্রী মিত্রকে সরিয়ে দেওয়া হয়েছে। মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া নতুন জেলাশাসক হচ্ছেন মুর্শিদাবাদে।
• পুরুলিয়া: রজত নন্দাকে বদলি করা হয়েছে। কণ্ঠাম সুধীর, যিনি এতদিন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সিইও ছিলেন, তিনি হচ্ছেন নতুন জেলাশাসক।
• দার্জিলিং: প্রীতি গোয়েল বদলি হয়ে যাচ্ছেন মালদা জেলায়।
• বীরভূম: নতুন জেলাশাসক হচ্ছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মিউনিসিপাল কমিশনার ধবল জৈন। বদলি হলেন বিধানচন্দ্র রায়।
• পূর্ব মেদিনীপুর: নতুন জেলাশাসক ইউনিস রিসিন ইসমাইল। পূর্ণেন্দু কুমার মাঝিকে সরানো হয়েছে।
• ঝাড়গ্রাম: সুনীল আগারওয়াল বদলি হয়েছেন। উত্তর ২৪ পরগনার বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর হচ্ছেন নতুন জেলাশাসক।

প্রশাসনিক মহলে জোর গুঞ্জন, SIR অভিযান ঘিরে ভোটার তালিকা সংশোধনের আগে জেলাশাসক বদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Share with