পশ্চিমবঙ্গে বুথ বাড়ছে , সংখ্যা হবে ৯৪,৪৯৭
নির্বাচন কমিশনের বুথ প্রতি ভোটার সংখ্যা সংক্রান্ত নয়া নিয়মে পরিবর্তনের জেরে পশ্চিমবঙ্গে ভোট বুথের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে চলেছে। রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের পাঠানো তালিকা অনুযায়ী, মোট ১৩,৮১৬টি নতুন বুথ যুক্ত হলে রাজ্যের বুথ সংখ্যা দাঁড়াবে ৯৪,৪৯৭। বর্তমানে বুথ সংখ্যা ৮০,৬৮১।
এতদিন একটি বুথে সর্বাধিক ১,৫০০ ভোটার ভোটদান করতে পারতেন। কিন্তু কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন থেকে এই নিয়ম বদলে একটি বুথে সর্বাধিক ১,২০০ ভোটার নির্ধারণ করা হয়েছে। এই অভিন্ন নীতি এখন থেকে সারা দেশের সকল নির্বাচনে কার্যকর হবে—বিধানসভা ও লোকসভা উভয় ক্ষেত্রেই।
• জেলাশাসকদের রিপোর্টে প্রথমে ১৩,৮৫৩টি নতুন বুথের প্রয়োজনীয়তা ধরা হয়।
• পরে ৩৭টি বুথ সংযুক্ত করার সিদ্ধান্ত হয়।
• ১,২৫৩টি বুথের পরিকাঠামো নবীকরণ প্রস্তাবিত।
• ৭০৩টি বুথ স্থানান্তর করার প্রস্তাবও এসেছে।
নতুন বুথ বিন্যাসের প্রস্তাব ইতিমধ্যেই রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলির মতামত সংগ্রহের জন্য বুধবার সর্বদল বৈঠক ডাকার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দল ও জেলা প্রশাসনের প্রস্তাব একত্রিত করে চূড়ান্ত রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হবে। কমিশন বিজ্ঞপ্তি জারি করে নতুন বুথ বিন্যাস ঘোষণা করবে।
বর্তমানে জেলাওয়ারি বুথ সংখ্যা গুলি হল–
• দক্ষিণ ২৪ পরগনা: বর্তমানে ৮,৮৫৯ → প্রস্তাবিত ১০,৪১০
• উত্তর ২৪ পরগনা: বর্তমানে ৮,৬৫৮ → প্রস্তাবিত ১০,০৫৪
• মুর্শিদাবাদ: বর্তমানে ৫,৮৯৫ → প্রস্তাবিত ৭,১৪৬
• চতুর্থ স্থানে হুগলি, পঞ্চম স্থানে নদিয়া।

