Popular Newsহেডলাইন

কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে সোমবারই ব্যবস্থা?

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে নবান্নের সংঘাত চরমে পৌঁছেছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তোপে রাজ্য সরকারের কয়েকজন অফিসার। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই মর্মে কমিশন নবান্ন কে চিঠি পাঠায়। পাল্টা চিঠি দেয় রাজ্য সরকার। দুজন ডব্লিউবিসিএস অফিসারদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। এর জন্য তিন সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে ডেটা এন্ট্রি অপারেটর সহ বাকি অফিসারদের নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু তাতেও খুশি নয় কমিশন। দিল্লিতে তলব করা হয় মুখ্য সচিব মনোজ পন্থ কে। দীর্ঘ সময় ধরে বৈঠক হয়েছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ যে অফিসারদের বিরুদ্ধে উঠেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। নিজের সিদ্ধান্তে অটল কমিশন। এর মধ্যেই সোমবার ১৮ আগস্ট রয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। তার আগেই কমিশনের সুপারিশ অনুসারে ব্যবস্থা? এমন জল্পনা-কল্পনা নবান্নের অন্দরে ঘুরে বেড়াচ্ছে। কারণ এই ব্যবস্থা নেওয়ার জন্য সাত দিনের সময়সীমা রয়েছে। সোমবার এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার নির্বাচন কমিশনের সুপারিশ মেনে, এমনটাই মনে করছেন প্রশাসনিক মহল।

Share with