সরকারের আর্জি খারিজ নির্বাচন কমিশনের
ভোটার আইডি কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্য সাথী কার্ডকেও পরিচয় পত্র হিসাবে গ্রহণ করতে হবে। এমন আর্জি জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব মনোজ পন্থ নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার আগরওয়াল কে বার্তা দিয়েছিলেন। কিন্তু আর্জি খারিজ করে দিয়েছেন সিইও। কমিশনের যুক্তি, এইগুলোর একটিও সাধারণ মানুষের পরিচয় পত্র হিসাবে গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশমতো মোট ১২ টি ডকুমেন্ট কে পরিচয় পত্র হিসাবে ধরা হবে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে আধার কার্ডকে যুক্ত করা হয়েছে। এরপরে আর কোন ডকুমেন্ট যুক্ত করা সম্ভব নয়। হবে রাজ্য সরকারের আবেদন কে খালিশ করে দিল নির্বাচন কমিশন।

