রাজ্যে এসআইআর-এ আধার কার্ডের সঙ্গে লাগবে অন্য নথিও
বিহারের ধাঁচেই বাংলায় হতে চলেছে এসআইআর। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড দ্বাদশ নথি হিসেবে যুক্ত হলেও শুধু আধার কার্ডেই নাম উঠবে না ভোটার তালিকায়। ভোটার তালিকা যাচাইয়ের সময় সঙ্গে দিতে হবে বাকি 11 টি নথির মধ্যে যে কোনও একটি। বিহারকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশ। জানা গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ করা হবে বলে কমিশন সূত্রে খবর।
কমিশন নথিভুক্ত যে ১১ টি নথি এস আই আর এর জন্য এক্ষেত্রে বিচার্য সেগুলি হল—
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অথবা কোন সরকারি কোম্পানির আইডেন্টিটি কার্ড বা পেনশন অর্ডার
১৯৮৭ সালের পয়লা জুলাই এর আগে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার অথবা ব্যাংক-পোস্ট অফিস, জীবন বীমা দিগম অথবা সরকারি কোম্পানি দ্বারা ইস্যু করা কোন আইডেন্টিটি কার্ড অথবা শংসাপত্র বা নথিপত্র
উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে ইস্যু করা জন্মের শংসাপত্র
পাসপোর্ট
সরকারি অথবা সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া মাধ্যমিক অথবা সমতুল শিক্ষাগত সার্টিফিকেট
বনের অধিকার সংক্রান্ত ইস্যু করা শংসাপত্র
উপযুক্ত রাজ্য সরকারি সংস্থার মাধ্যমে ইস্যু করা স্থায়ী বাসিন্দার স্বীকৃতিপত্র
উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে ইস্যু করা এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট
এনআরসি শংসাপত্র (যেখানে প্রযোজ্য)
রাজ্য অথবা স্থানীয় প্রশাসন দ্বারা তৈরি ফ্যামিলি রেজিস্টার
সরকার দ্বারা কোন জমি অথবা বাড়ি প্রদানের শংসাপত্র

