হেডলাইন

বিভ্রান্তি এড়াতে তথ্যভিত্তিক নির্বাচনী প্রক্রিয়ার লক্ষ্যে দিল্লিতে প্রশিক্ষণ কর্মসূচি

সুদীপ্ত চট্টোপাধ্যায়

ভুল তথ্যের ভিত্তিতে দেশের নির্বাচনী গণতন্ত্রে যাতে কোনও সাংবিধানিক আদর্শচ্যুতি না ঘটে এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যাতে বিভ্রান্তি তৈরি না হয় এসআইআর-এর পাশাপাশি সেদিকেও গুরুত্ব আরোপ করল নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই শুক্রবার দিল্লিতে দেশের সমস্ত সিইও অফিসের মিডিয়া নোডাল অফিসারদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। ভুল তথ্যের ভিত্তিতে মানুষকে বিভ্রান্ত করে যাতে দেশের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে দেশবাসীর মধ্যে কোনরকম নেতিবাচক বা বিভ্রান্তিকর মনোভাব তৈরি না হয় তার মোকাবিলায় এই কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই প্রশিক্ষণ শালার উদ্বোধন করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উপস্থিত ছিলেন দুই নির্বাচন

সুদীপ্ত চৌধুরী

কমিশনার সুখবির সিং সান্ধু ও বিবেক জোশি। এই কর্মশালার উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার জানান, দেশের নির্বাচন যাতে সংবিধানসম্মত ভাবে সম্পন্ন হয় সেফিকেই সর্বাধিক গুরুত্ব ফিতে হবে। সেই লক্ষ্যে আইনি ও তথ্যগত এবং নিয়মভিত্তিক তথ্য সময়মতো ও সমন্বিতভাবে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সিইও দফতরগুলিকে আরও বেশি তথ্যভিত্তিক শক্তিশালী করতে কি করতে হবে সেই বিষয়গুলি এই কর্মশালায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মিডিয়া নোডাল অফিসারদের। একইসঙ্গে ভোটারসহ নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সব পক্ষের কাছে সময়পোযোগী, বস্তুনিষ্ঠ, তথ্য তুলে ধরা এবং ভবিষ্যতমুখী কৌশল তৈরির জন্য বেশ কিছু পদ্ধতি নিয়েও আলোচনা হয় দিল্লির এই প্রশিক্ষণশালায়।

Share with