এবার ইডির নজরে মিমি চক্রবর্তী
বাংলার চলচ্চিত্র শিল্পী মিমি চক্রবর্তী এবার ইডির নজরে। অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক তচরুপের মামলায় ইডি তদন্তের গতি জোরদার করেছে। ইডি সূত্রের খবর, সোমবার সকালেই দিল্লির তে এজেন্সির সদর দপ্তরে মিমি চক্রবর্তীকে হাজিরা দিতে হবে। এক্ষেত্রে নাম রয়েছে বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার। তালিকায় রয়েছেন বাংলা চলচ্চিত্রের আরেক অভিনেতা অঙ্কুশ হাজরা। একটি বেটিং অ্যাপে বিনিয়োগ এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই অ্যাপের প্রচারে মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরা সহ বেশ কিছু তারকারা আর্থিক সুবিধা পেয়েছেন। এবার তাদের জিজ্ঞাসাবাদ করবে ইডি।

