ডুরান্ডের প্রতিশোধ: ৩-১ গোলে জিতল ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ইস্টবেঙ্গল
ডুরান্ড কাপের বদলা কলকাতা লিগে নিল ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবার কে ৩-১ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। রবিবার কিশোর-ভারতী স্টেডিয়ামে কলকাতার লীগের খেলায় জিতল ইস্টবেঙ্গল। খেলার প্রথম অর্ধের ২৩ মিনিটে এক গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। রবিবার বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছি ইস্টবেঙ্গল। ৭২ মিনিটে গোল শোধ করে দেয় ডায়মন্ড হারবার। কিন্তু এরপর দু মিনিটের মধ্যে আবার এগিয়ে যায় ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত খেলার ফলাফল ইস্টবেঙ্গল ৩ ডায়মন্ড হারবার ১।

