হেডলাইন

ভোটার ম্যাপিংয়ের কাজ খতিয়ে দেখতে ভিডিও কনফারেন্স

  1. এস আই আর প্রস্তুতি নিয়ে সোমবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে ফির ভিডিও কনফারেন্স। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নেতৃত্বে রাজ্যের সমস্ত ইআরও দের নিয়ে এই ভিডিও কনফারেন্স। মূলত ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার ভোটারদের ভোটার ম্যাপিং এর কাজ কত এগিয়েছে কিভাবে কাজ চলছে এবং আর কি করা প্রয়োজন সবকিছু নিয়েই ভিডিও কনফারেন্সের আয়োজন। আগামী ১৭ তারিখ রাতে রাজ্যে আসছেন দেশের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানের ভারতী। আগামী ১৮ এবং ১৯ সেপ্টেম্বর এসআইআর এর প্রস্তুতি নিয়ে তিনি রাজ্য সিইও দপ্তরে বৈঠক ভিডিও কনফারেন্সের পাশাপাশি একাধিক জেলায়। এসআইআর প্রস্তুতির কাজ খতিয়ে দেখবেন। মূলত দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় যাওয়ার কথা রয়েছে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনারের। উল্লেখযোগ্য, ভোটার তালিকায় কারচুপি অভিযোগে দোষীদের মধ্যে এই দুই জেলার নাম রয়েছে।
Share with