কালীঘাটের বাড়িতে ঘরোয়া ভাবে বিশ্বকর্মা পুজো মুখ্যমন্ত্রীর
আর ক’দিন পরেই আগমনী সুরে মেতে উঠবে বাংলা। আসন্ন শারদোৎসব। শহরের বিভিন্ন প্রান্তে দুর্গা পুজো উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার নিজের কালীঘাটের বাড়ির অফিসে বিশ্বকর্মা পুজো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই ঘরোয়াভাবে পরিবারের স্বজনদের সঙ্গে নিয়ে বিশ্বকর্মা পুজো উদযাপন করলেন মুখ্যমন্ত্রী। এ বছরই প্রথম রাজ্য সরকার বিশ্বকর্মা পুজো উপলক্ষে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে। আগামী রবিবার মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা। এই সন্ধিক্ষণে চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা প্রতিমার চক্ষুদান করে এবছরের শারদোৎসবের সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মহালয়ার আগেই বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন তিনি।

