ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গে ভয়াবহ অবস্থা। এমন অবস্থায় উত্তরবঙ্গে্য পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কি কলকাতা এয়ারপোর্টে মুখ্যমন্ত্রী বলেন, যে সমস্ত পর্যটকরা আটকে পড়েছেন তাদের উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব উত্তরবঙ্গে পৌঁছেছেন। “উত্তরবঙ্গে অনেকেই বন্যার ফলে মারা গিয়েছেন। আমি সব সময় মনিটরিং করেছি।উত্তরবঙ্গের ব্যাপারে” জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভুটান সিকিম এখান থেকে জল আসে। “বিহারের বৃষ্টি হলে জল চলে আসছে, সিকিমে জমলে জল চলে আসছে, ডিভিসি না জানিয়ে জল ছাড়ছে। আমাদের জল কোথায় যাবে? এটাতো ম্যানমেড বন্যা” অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অতি বৃষ্টি হচ্ছে। “দার্জিলিং মিরিক কালিম্পং এ ১৮ জন মারা গেছেন। নাগরাকাটায় পাঁচজন মারা গেছেন। প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে” জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে হোম গার্ডে একজনকে বিশেষভাবে চাকরি দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

