ত্রাণ দিতে গিয়ে আক্রমণের মুখে বিজেপি বিধায়ক
উত্তরবঙ্গের বন্যা কবলিত নাগরাকাটা এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে চরম হামলার মুখে পড়লেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ ও মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। রবিবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। বিজেপির পক্ষ থেকে এই হামলার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছে। যদিও পালটা তৃণমূলের দাবি, এটি জনরোষের বহিঃপ্রকাশ, তাদের দলের সঙ্গে কোনও যোগ নেই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকাল নাগাদ বিধায়ক ও সাংসদ বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বামনডাঙায় পৌঁছান। সেই সময় হঠাৎ করে একদল দুষ্কৃতী লাঠি, জুতো, ও পাথর নিয়ে তাঁদের উপর চড়াও হয়। শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ মাথায় গুরুতর চোট পান। অন্যদিকে, বিজেপি সাংসদ খগেন মুর্মুর শরীর রক্তে ভেসে যায়, মাথায় গভীর আঘাতের চিহ্ন স্পষ্ট।ঘটনার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় রক্তাক্ত অবস্থায় মাটিতে বসে রয়েছেন সাংসদ মুর্মু, পাশে বিধায়ক শংকর ঘোষ, যাঁর গাড়ি চূড়ান্ত ভাঙচুরের শিকার হয়েছে। উপস্থিত বিজেপি কর্মীরা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, “এটি পূর্ব পরিকল্পিত হামলা।

