কেন্দ্রীয় বরাদ্দ পেল নবান্ন
শেষ পর্যন্ত পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পেল রাজ্য সরকার। ৬৮০ কোটি টাকা কেন্দ্র বরাদ্ধ করল নবান্নের জন্য। এই টাকা পেতে ১ কোটি টাকা ফাইন দিতে হয়েছে রাজ্য সরকারকে। কেন্দ্রীয় সরকারের অভিযোগ ছিল, একাধিকবার বলার পরে তবেই বিভিন্ন নথি প্রদান করেছে পশ্চিমবঙ্গ সরকার। শেষ পর্যন্ত অবশ্য ৬৮০ কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নবান্ন কে জানিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত কেন্দ্রিক বিভিন্ন ক্ষেত্রে এই টাকা কাজে লাগানো হবে।

