হেডলাইন

এনুমারেশন ফর্ম দিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে বিএলও

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকার একজন ভোটার। বুধবার রাজ্যের সেই হাই প্রোফাইল ভোটারের বাড়িতে বিএলও পৌঁছে গেলেন কমিশনের এনুমারেশন ফর্ম নিয়ে। হাই প্রোফাইল ভোটার বিএলও-কে হতাশ করেননি। নিজের হাতেই
এনুমারেশন ফর্ম নিয়েছেন। হাই প্রোফাইল ভোটার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিশ মুখার্জী রোডের মিত্র ইনস্টিটিউশনের ৭৭ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে এসেছেন।

Share with