দু কোটি ভোটারের কাছে এনুমারেশন ফর্ম
এনুমারেশন ফর্ম পৌঁছে গেল দু কোটি ভোটারের কাছে। বৃহস্পতিবার অর্থাৎ নভেম্বর মাসে ৬ তারিখ রাত আটটা পর্যন্ত এই তথ্য নির্বাচন কমিশন থেকে পাওয়া গিয়েছে। গত ৪ তারিখ থেকে বিএলও’রা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিতে শুরু করেছেন। এই প্রক্রিয়া ডিসেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত চলবে। ২০০২ সালের ভোটার তালিকার উপর নির্ভর করে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে। সমস্ত ভোটারদের কাছে বিএলওরা নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে পৌঁছবেন। এনুমারেশন ফর্ম যেমন দেবেন তেমনি ফিলাপ হওয়া ফর্ম সংগ্রহও করবেন। বৃহস্পতিবার পর্যন্ত দু কোটি ভোটারের কাছে পৌঁছে গিয়েছে এনুমারেশন ফর্ম, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

