হেডলাইন

সোমবার ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার যাচ্ছেন উত্তরবঙ্গে। আগামী সোমবার দুই থেকে তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরবঙ্গ। সোমবার সকালেই বিশেষ বিমানে পৌঁছে যাবেন বাগডোগরা। শিলিগুড়ি পৌঁছেই উত্তরবঙ্গের পাঁচ জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যেই ৫ জেলা শাসককে থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। কিছুদিন আগেই উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ফলে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। তিনি আবার আসবেন তখন সফরে বলেছিলেন। সেই কারণে সোমবার মুখ্যমন্ত্রী আবার উত্তরবঙ্গয় যাচ্ছেন। একটি পরিষেবা মূলক সরকারি অনুষ্ঠানেও থাকবেন মুখ্যমন্ত্রী। মঙ্গল অথবা বুধবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Share with