অনলাইনে এনুমারেশন ফর্মপুরণ, জেনে নিন পদ্ধতি
সুদীপ্ত চট্টোপাধ্যায়
শনিবার থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলআপ করতে পারবেন ভোটাররা। নির্বাচন কমিশনের নির্দিষ্ট সার্ভারে এই অনলাইন পরিষেবা যুক্ত করা হয়েছে ইতিমধ্যেই। মনে রাখতে হবে ই-আধার সংযোগের মাধ্যমেই এই অনলাইন পরিষেবা ব্যবহার করা যাবে। জেনে রাখা ভালো, অনলাইন পদ্ধতিতে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার বেশ কিছু বিশেষ পদ্ধতি রয়েছে। সাধারণ ভোটারদের সে বিষয়ে ভালো করে বুঝে নিয়ে সজাগ ও সতর্কভাবে ফর্ম পূরণ করা প্রয়োজন।
*অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পদ্ধতি* ——-
1. এনুমারেশন ফর্ম অনলাইনে জমা দিতে হলে voters.eci.gov.in এ যেতে হবে।
2. “Fill Enumeration Forms” এ ক্লিক করে রাজ্য বেছে নিয়ে EPIC নম্বর দিয়ে লগইন করতে হবে।
3. এনুমারেশন ফর্ম পূরণের আগে EPIC number, মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি আগে যুক্ত না করা হয়ে থাকে, তাহলে *ফর্ম-৮ জমা দিয়ে তা সঙ্গে সঙ্গে করা যেতে পারে*।
4. একবার EPIC মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত হয়ে গেলে, আবেদনকারীকে পুনরায় লগইন করে এনুমারেশন ফর্মটি পূরণ করতে হবে।
5. এরপর ফর্মে সমস্ত তথ্য পূরণ করে আধার ভিত্তিক ই-সাইন ব্যবহার করে জমা দেওয়া যাবে।
6. ই-সাইন করে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার জন্য বর্তমান EPIC তথ্য এবং আধার তথ্যের মিল থাকা আবশ্যক।
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন –
https://voters.eci.gov.in/enumeration-form-new

