বিএলও-দের সার্ভার সমস্যা মেটাতে নয়া অ্যাপ, দেওয়া হবে বেস্ট বিএলও অ্যাওয়ার্ড
সুদীপ্ত চট্টোপাধ্যায়
বিএলও-দের সার্ভার সমস্যা মেটাতে এবার নতুন অ্যাপ। যে যে এলাকায় বিএলও-রা সার্ভার সমস্যায় পড়ছেন সেখান থেকে এই অ্যাপের মাধ্যমে রাজ্যের টেলিকম সংস্থাগুলিকে জানাবেন সংশ্লিষ্ট ডিইও-রা। বিএলও-দের সমস্যার কথা জানতে পারলেই ডিইও এই অ্যাপে নির্দিষ্ট লোকেশনের কথা জানিয়ে উল্লেখ করবেন। এই অ্যাপে যুক্ত রয়েছেন রাজ্যের স্বীকৃত আটটি টেলিকম সংস্থার পদাধিকারীরা। একইসঙ্গে এই অ্যাপে যুক্ত থাকবেন রাজ্যের সিইও সহ সিইও দফতরের পদস্থ আধিকারিকরাও। আবেদন বাবা মাত্রই সংশ্লিষ্ট টেলিকম সংস্থার পক্ষ থেকে ওই নির্দিষ্ট এলাকায় সার্ভার সমস্যা মেটাতে দ্রুত পদক্ষেপ করা হবে। উল্লেখযোগ্য, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এনুমারেশন ফর্ম ডিজিটাইজড করে আপলোড করতে গিয়ে সার্ভার সমস্যায় পড়ছেন বিএলওরা। একগাদা অভিযোগ পাওয়ার পর এনিয়ে নড়ে চড়ে বসে রাজ্যের সিইও দপ্তর। সোমবার রাজ্যের স্বীকৃত টেলিকম সংখ্যাগুলির সঙ্গে বৈঠক করেন সিইও মনোজ কুমার আগরওয়াল। বৈঠকে সিইও টেলিকম সংস্থার কর্তাদের স্পষ্ট জানিয়ে দেন ” আজ থেকে চারবার সমস্যা নিয়ে কোন অভিযোগ বরদাস্ত করা হবে না। এ নিয়ে কোন অজুহাত শোনা হবে না। ” সিইও-র বক্তব্যকে মান্যতা দিয়ে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেন টেলিকম সংস্থার কর্তারা। সর্বসম্মতিক্রমে এই বিশেষ অ্যাপের উদ্যোগ নেওয়া হয় যেখানে বিএল ওদের সমস্যার কথা উল্লেখ করবেন সংকৃষ্ট ডিইও-রা। তৎক্ষণাৎ তদনুযায়ী পদক্ষেপ করবেন টেলিকম সংস্থার পদাধিকারীরা। সিইও দপ্তরের আশা বেশ কিছুদিন ধরে বিএলও-রা যে সার্ভার সমস্যার কথা তুলে ধরেছেন এবার সেই সমস্যার সমাধান হবে।
অন্যদিকে, যে সমস্ত বিএল ওরা নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ করেছেন তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন। গণনাপত্র বিলি থেকে সংগ্রহ করে তা ডিজিটাইজড করা এবং সাফল্যের সঙ্গে আপলোড করেছেন তাদের শংসাপত্র ও আর্থিক পুরস্কার দেবে নির্বাচন কমিশন। আপাতত ২৫ নভেম্বর পর্যন্ত কাট অফ ডেট ধরা হয়েছে বলে জানিয়েছেন সিইও দপ্তরের কর্তারা। জেলায় জেলায় যোগ্য বিএলও -দের তালিকা তৈরি করে এই শংসাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেবেন সংশ্লিষ্ট ডিইও-রা। সোমবার রাতেই ডিইওদের সঙ্গে বিশেষ ভার্চুয়াল বৈঠক করেন সিইও। সেই বৈঠকে সার্ভার সমস্যার সমাধানে এই বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে বিএলও-দের জন্য নয়া পরিকল্পনা নিয়ে সার্বিক আলোচনা হয় ডিইওদের সঙ্গে। নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর এর কাজ শেষ করতেই হবে ডিইওদের এই বার্তাও দেন সিইও মনোজ আগরওয়াল।

