হেডলাইন

মাইক্রো অবজার্ভারদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গে অভিযুক্ত করার হুঁশিয়ারি কমিশনের

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

এবার কমিশনের আতশকাঁচে এ রাজ্যে এস আই আর পর্বে নিযুক্ত মাইক্রো অবজার্ভাররা। নির্বাচন কমিশনের দেওয়া নির্দিষ্ট দায়িত্ব মাইক্রো অবজার্ভাররা সঠিকভাবে পালন করছেন না। একাধিক ক্ষেত্রে এধরনের প্রমাণ মিলতেই এবার রাজ্যে নিযুক্ত প্রায় চার হাজার মাইক্রো অবজারভারকে সতর্ক করল কমিশন। যথাযথভাবে কর্তব্য পালন করা না হলে তাঁদের বিরুদ্ধে শৃংখলাভঙ্গের পদক্ষেপ করা হবে বলে মাইক্রো অবজার্ভারদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে কমিশন।

মাইক্রো অবজারভারদের কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এসআইআর শুনানি পর্বে যে সমস্ত ভোটাররা শুনানি কেন্দ্রে যাচ্ছেন তাদের সই এবং তথ্য ভেরিফিকেশনের যে দায়িত্ব কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা তাঁরা পালন করছেন না। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল যখন শুনানি কেন্দ্রগুলোতে পরিদর্শনে গিয়েছেন তখন বহু শুনানিকেন্দ্রে মাইক্রো অবজারভারদের দেখা মেলেনি। স্বাভাবিকভাবেই কমিশন নির্দিষ্ট কর্তব্য পালনে গাফিলতি ছেড়ে তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য, ব্যাঙ্ক, বীমা, বন্দর , রেলওয়ে প্রবিধি কেন্দ্রীয় দপ্তর বা কোম্পানিগুলির আধিকারিকদের চলতি এসআইআর পর্বে এ রাজ্যে মাইক্রো অবজারভার পদে নিযুক্ত করা হয়েছে।

Share with