হেডলাইন

শুনানি নথি যাচাইয়ের কাজে বিধিভঙ্গে ইআরও-কে হুঁশিয়ারি, অতিরিক্ত জেলা শাসকের বিরুদ্ধে তদন্ত

সুদীপ্ত চট্টোপাধ্যায়

এসআইআর শুনানিতে আধার ও প্যান কার্ড জমা নিয়েছেন, অথচ রিপোর্টে লিখেছেন তিনি নিজেই পাসপোর্ট ভেরিফিকেশন করেছেন। শুনানির তথ্য মাস্টার লেভেল চেকিংয়ে এই বেনিয়ম ধরা পড়ল দক্ষিণ কলকাতার এক ইআরও-র বিরুদ্ধে। ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে মূল দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্বেও একজন ইআরও-র এধরনের ভূমিকায় অসন্তুষ্ট কমিশন। তৎক্ষণাত ওই ইআরও -কে কমিশনের এক কর্তার হুঁশিয়ারির সুরে ফোন ” ডিমোশন দিয়ে কি পদ থেকে সরিয়ে দেব?”

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনর   অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পালের বিরুদ্ধে বেআইনিভাবে সংশ্লিষ্ট ইআরও কে নির্দেশ দেওয়ার অভিযোগ। জানা গেছে, whatsapp গ্রুপে   ইআরও কে অতিরিক্ত জেলাশাসক শুনানির পর  ‘নট ভেরিফাই’ অপশনে ক্লিক না করতে নির্দেশ দেন। অর্থাৎ শুনানির যাচাই হয়নি এই অপশনেই যাওয়া যাবে না। তার বদলে প্রতিদিন তিন হাজার ভেরিফাই করতে নির্দেশ অতিরিক্ত জেলাশাসকের। আর নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত জেলাশাসকের এই নির্দেশকে কেন্দ্র করে শোরগোল নির্বাচন কমিশনে। একজন অতিরিক্ত জেলাশাসক একজনইআরও কে কিভাবে এই নির্দেশ দিতে পারে প্রশ্ন উঠেছে তা নিয়ে । কি অভিসন্ধি নিয়ে অথবা কার হয়ে তিনি এই নির্দেশ দিচ্ছেন তা খোঁজার চেষ্টা করছে কমিশনের কর্তাব্যক্তিরা। আপাতত কমিশনের পর্যবেক্ষণ,
চূড়ান্ত ভোটার তালিকা তৈরীর কাজে প্রতারণায় শামিল ওই অতিরিক্ত জেলাশাসক। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কমিশন বলে জানা গেছে।

Share with