বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডোমিনেশন শেষ করতে ডেডলাইন কমিশনের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্য থেকে জ্ঞানেশ কুমার ফিরে যেতেই নয়া ফরমান। আগামী ১৪ মার্চের মধ্যে রাজ্যের সমস্ত ভোটবুথে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও এরিয়া ডমিনেশনের কাজ শেষ করতে হবে। রাজ্য প্রশাসন তথা জেলা প্রশাসন এমনকি রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের এই মর্মে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশনের এই ফরমান আগামী সপ্তাহেই ভোট ঘোষণার সম্ভাবনা উসকে দিয়েছে বলে মনে করছেন কমিশনের পদস্থ আধিকারিকরাই।
উল্লেখযোগ্য, রাজ্যে ইতিমধ্যে দুই দফায় আসা ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। রাজ্যে বর্তমানে ৮০ হাজার ৬৮১টি ভোটের বুথ রয়েছে। বাহিনীকে জেলায় জেলায় কাজে লাগিয়ে বুথওয়ারী ভোটারদের ভোটদানে সংশয় বা ভয় দূর করা এবং প্রয়োজনীয় নিরাপত্তা বৃদ্ধির কাজ করানোর নির্দেশ আগেই দেয়া হয়েছে জেলা প্রশাসনগুলিকে। কোন অবস্থাতেই বাহিনীকে বসিয়ে রাখা চলবে না এমনটা আগেই জানিয়েছিল কমিশন। মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনের গেনিস কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবারের নির্বাচন হবে হিংসামুক্ত এবং ভয়হীন পরিবেশে। সে কারণেই হোক ঘোষণার অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভয় মুক্ত নির্বাচনী পরিবেশ তৈরীর চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন। তারই অঙ্গ হিসেবে ১৪ মার্চের মধ্যে বুথওয়ারী এরিয়া ডমিনেশন এর কাজ বাহিনীকে দিয়ে শেষ করাতে নির্দেশ নির্বাচন কমিশনের।

