হেডলাইন

কলকাতা ও শহরতলির জন্য নোডাল অফিসার, কলকাতা পুলিশের নয়া সিদ্ধান্ত

সুদীপ্ত চট্টোপাধ্যায়

শহর কলকাতা ও শহরতলি এলাকায় নির্বাচনী আদর্শ আচরণ বিধির মান্যতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে নয়া সিদ্ধান্ত কলকাতা পুলিশের। নির্বাচনের কাজে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারের উপস্থিতির পাশাপাশি এবার শহর কলকাতার নির্বাচনী জেলা ভিত্তিক কলকাতা পুলিশের নোডাল অফিসার নিয়োগ করা হল। কলকাতা উত্তর ও কলকাতা দ ক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলা নির্বাচনী আধিকারিকদের অফিসার হিসেবে তিনজন আইপিএস অফিসার কে নিযুক্ত করল লালবাজার। কলকাতা উত্তরের জন্য নোডাল অফিসার নির্বাচিত হয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার নীলাঞ্জন বিশ্বাস। কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এর নোডাল অফিসার নিযুক্ত হয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অজয় প্রসাদ। দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্বাচনী আধিকারিকের নুরাল অফিসার নিযুক্ত হয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শুভঙ্কর ভট্টাচার্য। আর এই তিন নির্বাচনী জেলার নির্বাচনী আদর্শ আচরণ বিধি বা MCC দেখার জন্য নোডাল অফিসারের দায়িত্ব পালন করবেন কলকাতা গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার বিদিত রাজ ভুন্দেশ। বিগত নির্বাচনের প্রেক্ষিতে শহর কলকাতা বা শহরতলীর জন্য আলাদা করে জেলা নির্বাচনী আধিকারিকদের পক্ষে নোডাল অফিসারের দায়িত্বে আইপিএস দের নিযুক্তির ঘটনা কার্যত নজীববিহীন। কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের সদর শহর কলকাতার প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্ব অনুযায়ী এবং কলকাতা পুলিশ এলাকার ব্যাপ্তি অনুযায়ী শহরতলী এলাকাতে যাতে নির্বাচনী আদর্শ আচরণ বিধি অক্ষুণ্ণ থাকে বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুচারুভাবে নজরবন্দি করা যায় সে কারণে নির্বাচন কমিশনের সুপারিশেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।

Share with