আগামী সপ্তাহে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার
সুদীপ্ত চট্টোপাধ্যায়
আগামী সপ্তাহের মাঝামাঝি (সম্ভবত ১৮ অথবা ১৯ সেপ্টেম্বর) রাজ্যে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার আইএএস জ্ঞানেশ ভারতী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠকের পাশাপাশি জেলা স্তরে ডিও বা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার। সঠিক পদ্ধতিতে সুষ্ঠু ভাবে সামগ্রিক পরিস্থিতিকে স্বাভাবিক রেখে কিভাবে এসআইআর করতে হবে তা নিয়ে আলোচনার পাশাপাশি গোটা প্রস্তুতির কাজ সম্পূর্ণরূপে খতিয়ে দেখবেন জ্ঞানেশ ভারতী। একই সঙ্গে সিইও দপ্তরের সমস্যাগুলি নিয়েও আলোচনা করতে পারেন তিনি। সম্ভবত, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখে দিল্লিতে নির্বাচন সদনে রিপোর্ট পাঠাতে পারেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার। তার ভিত্তিতেই রাজ্যে এসআইআর সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

