হেডলাইন

অভিযোগ পেলেই ৮ ঘণ্টার মধ্যে সমাধান, 1950 টোল ফ্রি নম্বরে ‘কমপ্লেন সেল’ সিইও দপ্তরে

সুদীপ্ত চট্টোপাধ্যায়

নির্বাচন সংক্রান্ত যেকোনও অভিযোগ পাওয়ার সর্বাধিক ৮ ঘণ্টার মধ্যেই সমাধান করবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অভিযোগ নিস্পত্তির ক্ষেত্রে এই ডেডলাইনের কথা জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। এই কাজ সুষ্ঠুভাবে করার জন্য রাজ্য সিইও দপ্তরে অভিযোগ নিষ্পত্তি সেল (Complain Redressal Cell) তৈরি করা হচ্ছে। টোল-ফ্রি নম্বর 1950 তে ফোন করে অভিযোগ নথিভুক্ত করা হবে। এই টোল ফ্রি নম্বর ছাড়া আরেকটি ডেডিকেটেড নম্বরও অবিলম্বে জানানো হবে।
পাশাপাশি কমিশনের সংশ্লিষ্ট ই-মেইল আইডিও সর্ব সাধারনকে জানিয়ে দেওয়া হবে।

এই কমপ্লেন সেল-এর জন্য ৩ জন আধিকারিক ও ৬ জন মাইক্রো অবজার্ভার নিয়ে মোট ৯ জনের একটি টিম তৈরি করা হয়েছে।
যদিও কমিশনের বক্তব্য এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে প্রায় কয়েক লক্ষ অভিযোগের নিষ্পত্তি করতে হয়। ফলে সেকথা মাথায় রেখেই অতিরিক্ত আধিকারিক চেয়ে নবান্নের কাছে বার্তা পাঠানো হবে বলে জানিয়েছেন সিইও। আপাতত নবান্নের কাছে আরও ৪ জন আধিকারিক চাওয়া হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।

Share with