হেডলাইন

বেহাল কলকাতা মেট্রো-বিরক্ত যাত্রীরা

কলকাতা মেট্রো পৌঁছে গেল আদিম যুগে। বেহাল পরিষেবায় বিরক্ত শহরবাসী। সময় মত মেট্রো নেই। ‌ সাধারণ যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না। মেট্রো কর্তৃপক্ষের অপদার্থতা বারবার চোখে পড়ছে। পরবর্তী ট্রেন কখন আসবে সেই ডিসপ্লে অনেক ক্ষেত্রেই কাজ করছে না। একাধিক ট্রেন বাতিল হয়ে যাচ্ছে। নিত্য দিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে কলকাতা মেট্রো। কিভাবে এর সমাধান হবে? তার কোন জবাব নেই মেট্রো কর্তৃপক্ষের কাছে। ‌ দিনের পর দিন এই ভাবেই মানুষের ভোগান্তি হচ্ছে মেট্রো কে নিয়ে।

Share with