হেডলাইন

বিএলও-দের বাধা, ৫ বিএলএ-র বিরুদ্ধে এফআইআর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাঝেই উত্তেজনা। সূত্রের খবর, কয়েকজন বিএলও-র কাছ থেকে এনুমারেশন ফর্ম ছিনিয়ে নেওয়া, তাঁদের হুমকি দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন বুথ লেভেল এজেন্টের (বিএলএ) বিরুদ্ধে। এই ঘটনায় ৫ জন বিএলএ-র বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, বিএলও-দের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত। তবে এ বিষয়ে পদস্থ নির্বাচন আধিকারিকরা মুখ খুলতে চাননি। তাঁরা জানিয়েছেন, তদন্তের স্বার্থে এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না।

Share with