হেডলাইন

বিএলও-দের বিরুদ্ধে অভিযোগ, ৮ জনকে শো-কজ

সুদীপ্ত চট্টোপাধ্যায়

===========

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলাকালীন ফের উঠল অনিয়মের অভিযোগ। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি না করে যেখানে সেখানে ফর্ম বিতরণের অভিযোগ উঠেছে একাধিক বিএলও-র বিরুদ্ধে। কমিশনের গাইডলাইন অমান্য করায় ইতিমধ্যেই ৮ জন বিএলও-কে শো-কজ করা হয়েছে। বিএলও-দের কাজের উপর কড়া নজর রাখতে নির্বাচন কমিশনের তরফে সিইও দপ্তরে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের নম্বর 033-22310850—যেখানে বিএলও-দের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ জানানো যাবে।সূত্রের খবর, বিএলও-দের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। শাস্তি হিসেবে ডিমোশন, ইনক্রিমেন্ট বন্ধ রাখা বা চাকরি থেকে বরখাস্ত—যে কোনও পদক্ষেপই হতে পারে। এমনকি কেউ যদি ফর্ম বিলির নামে অর্থ দাবি করেন বা ফর্ম নষ্ট করেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী মামলাও রুজু হতে পারে।

Share with