বিএলও হিসেবে কাজে নারাজ শিক্ষকদের শাস্তির নির্দেশ সিইও দফতরের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
কমিশনের কোপে এবার রাজ্যের শিক্ষকরা। প্রায় দশ হাজার স্কুল শিক্ষক বিএলও পদে নিযুক্ত হলেও কাজ করতে নারাজ। এমনকি হাইকোর্টের নির্দেশ থাকার পরেও তাঁরা কমিশনের নির্দেশ মানছেন না। তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্তসহ শাস্তিমূলক পদক্ষেপ করার জন্য স্কুলশিক্ষা সচিবকে নির্দেশ দিল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ইতিমধ্যেই নারাজ শিক্ষকদের শো-কজ করেছে রাজ্য সিইও দফতর। শো-কজের উত্তর সন্তোষজনক না হওয়ায় এবার শিক্ষা দফতরকে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিল রাজ্য মুখ্য নির্বাচনী দফতর। দফতরের প্রধান সচিবকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিককের দফতরের পক্ষ থেকে চিঠি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য, বিএলও হিসেবে শিক্ষকদের নিযুক্তির সিদ্ধান্তের পর থেকেই বিএলও হিসেবে কাজ করতে নারাজ মাধ্যমিক স্তর থেকে প্রাথমিক স্তরের শিক্ষকরা। ইতিমধ্যেই দুপক্ষের শিক্ষক রাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। যদিও শিক্ষকদের আপত্তি মানতে নারাজ আদালত। শিক্ষাদানের পাশাপাশি ভোটের কাজেও নিযুক্ত হতে হবে শিক্ষকদের সব জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেও বিএলও হিসেবে কাজ করতে শিক্ষকদের আপত্তিতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিককের দপ্তর। প্রথমে শোকজ এবার শাস্তি মূলক পদক্ষেপের নির্দেশ বিয়ে শিক্ষকদের বাগে আনার চেষ্টা রাজ্যের সিইও দপ্তরের।

