হেডলাইন

বঙ্গ ভোটের উন্মাদনা ছেড়ে তামিলনাড়ুর ২১ কেন্দ্রে ভোটের ডিউটিতে রাজ্যের ৫ আইপিএস

সুদীপ্ত চট্টোপাধ্যায়

কলকাতা সহ রাজ্যজুড়ে যখন ভোটের উন্মাদনা তখন রাজ্যের পাঁচ সিনিয়র আইপিএস তামিলনাড়ুর পাঁচ জেলার ২১ বিধানসভা কেন্দ্রে ভোটের ডিউটি পালন করছেন। নির্বাচন যেখানে উৎসবের চেহারা নেয় সেই পস্চিমবঙ্গের চেনা ছবি ছেড়ে তামিলনাড়ুর জেলায় জেলায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে থাকছেন বঙ্গের পাঁচ আইপিএস। এদের মধ্যে যেমন রয়েছেন সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে অপসারিত ১৯৯৭ ব্যাচের আইপিএস সুপ্রতিম সরকার তেমনি রয়েছেন ২০১৪ ব্যাচের ধৃতিমান সরকারও। এছাড়া ২০০৮ ব্যাচের দুই আইপিএস রশিদ মুনির খন ও অলোক রাজোরিয়া এবং ২০০৯ ব্যাচের ভাস্কর মুখোপাধ্যায়। আগামী ২৩ এপ্রিল এক দফাতেই ভোট হবে ২৩৪ বিধানসভা কেন্দ্রের তামিলনাড়ুতে। আপাতত এই দক্ষিনী রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন পাঁচজনই। বর্ষীয়ান আইপিএস সুপ্রতিম সরকার তিরুনেলভেলি জেলার ৫ বিধানসভা কেন্দ্রের দায়িত্বে। শিবগঙ্গা জেলার ৪ টি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব সামলাবেন রশিদ মুনির, নাগাপাত্তিনাম জেলার ৩টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন অলোক রাজোরিয়া। ভাস্কর মুখোপাধ্যায় মেইলাদুথুরাই জেলার ৩টি বিধানসভা কেন্দ্রে এবং ধৃতিমান সরকার কৃষ্ণগিরি জেলার ৬টি বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন। ২৩ এপ্রিল ভোট মিটলেও নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী রাজ্যে ফের হবে না এই পাঁচ আইপিএসের। ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট শেষের পর নির্বাচনমুখী পাঁচ রাজ্যেই ভোটগণনা ৪মে। গণনার পালা সাঙ্গ করেই রাজ্যে ফিরতে পড়বেন তাঁরা।

Share with