WB Assembly Election 2026হেডলাইন

বঙ্গের ২৬-এর বিধানসভা নির্বাচনে দফা কমছে?

Exclusive Report

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের প্রাক মুহূর্তে এসআইআর শুরু হয়ে গেছে। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গে সম্পন্ন করবে। পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের প্রথমেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতবার অর্থাৎ ২০২১ সালে বিধানসভা নির্বাচন আট দফায় হয়েছিল। ‌ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কত দফায় হবে? এখনই স্পষ্টভাবে এটা বলা কঠিন। তবে দফা সংখ্যা কমতে পারে, এমন ইঙ্গিত নির্বাচন কমিশন থেকে মিলছে। অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে দফা নির্ধারণ হয়। যার মধ্যে অন্যতম নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে তার ওপরে দফার নির্ধারণের অন্যতম বিষয় থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের নির্বাচন করাটা অবশ্যই চ্যালেঞ্জ। কিন্তু করা যাবে না এটাও হয় না। তবে বেশ কিছু দফাতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ট্র্যাডিশন এবার ভাঙতে পারে নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে কত দফায় হবে নির্বাচন? তিন থেকে চার দফার মধ্যে পশ্চিমবঙ্গের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিহারের মতো রাজ্যে যদি দুই দফায় নির্বাচন হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে নয় কেন? সে ক্ষেত্রে ধারণা করা যাচ্ছে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন ৩ থেকে চার দফার মধ্যেই সম্পন্ন হতে পারে।

Share with