হেডলাইন

বঙ্গের এসআইআরে কমিশনের ‘ চোখ ‘ তিন আধিকারিক, নজিরবিহীন সিদ্ধান্ত

সুদীপ্ত চট্টোপাধ্যায়

বঙ্গের এসআইআর-এ এবার নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু থাকা পর্যন্ত কমিশন নিযুক্ত তিন পদাধিকারী রাজ্যের সিইও দপ্তরের সঙ্গে যুক্ত থাকবেন। এরা হলেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি বি সি পাত্র, সেক্রেটারি সৌম্যজিত ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বিভোর আগরওয়াল। এই তিন পদাধিকারী সিইও দপ্তরে থেকেই কাজ করবেন। মূলত, রাজ্যে এসআইআর-এর কাজে বেশ কিছু বিতর্ক ছাড়াও রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে সিইও দপ্তরে এসআইআর তথা বিএলও ইস্যুতে যেভাবে ধর্না-বিক্ষোভ হয়েছে তাতে এরাজ্যে এসআইআর -এর কাজে ‘ কমিশনের চোখ ‘ হিসেবে কাজ করবেন দিল্লির ওই তিন পদাধিকারী। বঙ্গে এসআইআর সংক্রান্ত কাজের দৈনন্দিন রিপোর্টও দিল্লিতে পাঠাবেন তিন আধিকারিক। অর্থ্যত, এই তিন আধিকারিককে আয়না হিসেবে ব্যবহার করে বঙ্গের এসআইআর পরিস্থিতি দেখতে চায় কমিশন। যদিও কমিশনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে এই তিন পদাধিকারী সিইও-র অধীনেই কাজ করবেন।

Share with