বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট মিটিং
রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার বিকেলে রয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বা ক্যাবিনেট মিটিং। পুজোর আগে এটাই শেষ রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সাধারণত মাসে দুটি করে বা ১৫ দিন অন্তর রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সমস্ত মন্ত্রীদের নিজের অঞ্চলে নজর রাখার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে পুজোর সময় তার জন্য আঞ্চলিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে মন্ত্রীদের কাজ করার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

