হেডলাইন

দিল্লির বিস্ফোরণের পর নবান্ন থেকে ডিজির গুরুত্বপূর্ণ বৈঠক

দিল্লির বিস্ফোরণের পর গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার। বৃহস্পতিবার এই বৈঠক রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন থেকে। সমস্ত আইজিপিরা থাকছেন। বঙ্গের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আগামী সময় আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়েই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ‌ ভারতবর্ষের অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ নেপাল, বাংলাদেশ, ভুটানের আন্তর্জাতিক সীমানা রয়েছে। ‌ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এই মুহূর্তে খুব একটা ভালো নয়। ‌ উত্তরবঙ্গের চিকেন নেক নিয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাকে অ্যালার্ট করা হয়েছে। ‌ জেলার বিভিন্ন পুলিশ সুপারকে থাকার সম্ভাবনা রয়েছে। ‌ সম্ভাবনা রয়েছে অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকদের থাকার।

Share with