হেডলাইন

দিল্লিতে সমন ব্যাঙ্ক কর্তাদের, ‘চা-বৈঠকে’ ডাক জ্ঞানেশ কুমারের !?

সুদীপ্ত চট্টোপাধ্যায়

ইঙ্গিত মিলেছিল আগেই। ফুল বেঞ্চ দিল্লিতে পৌঁছতেই দিল্লিতে ডাক। নির্বাচন সদনে ডেকে পাঠানো হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ও স্টেট লেভেল ব্যাঙ্কারস কমিটির প্রতিনিধিদের। নির্বাচন পর্বে রাজ্যে বেআইনি টাকার বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণ এবং অবৈধ অ্যাকাউন্টগুলি বন্ধ করতে কি করতে হবে তা নিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ফিবছর নির্বাচনে প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও কেন বেআইনি টাকার লেনদেন ও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তা নিয়ে জবাবদিহিও করতে হতে পারে সংশ্লিস্ট কর্তাদের।

বস্তুত, মঙ্গলবার ব্যাঙ্ক প্রতিনিধি ছাড়াও রাজ্যের সমস্ত এজেন্সিগুলির সঙ্গে বৈঠক হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। রাজ্যে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বেআইনি টাকার অনিয়ন্ত্রিত লেনদেন এবং অবৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের প্রসঙ্গে ব্যাঙ্ক কর্তাদের পারফরম্যান্সের প্রশ্নে অসন্তোষ প্রকাহ করে ফুল বেঞ্চ। নিজেদের অসহায়তার কথা জানাতে গিয়ে জ্ঞানেশ কুমারের তোপের মুখে পড়েন ব্যাঙ্ক কর্তারা। তখনই ‘চা বৈঠকে’ ডাকার ইঙ্গিত দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কারোর কাজে অসন্তুষ্ট হলেই চা বৈঠকে আই ব্যক্তিকে ডাকেন জ্ঞানেশ কুমার বলে জানিয়েছেন কমিশনের কর্তারাই। এই পরিস্থিতিতে দিল্লিতে ডাক পাওয়া ব্যাঙ্ক কর্তাদের ফুল বেঞ্চের প্রশ্নবাণের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন পদস্থ আধিকারিকরা।

Share with