দুরন্ত গতিতে এগোচ্ছে এনুমারেশন ফর্ম বিলি
গোটা রাজ্যে শনিবার বিকেল চারটে পর্যন্ত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে দুরন্ত গতিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সংখ্যা পৌছেছে ৪ কোটির কাছাকাছি। রবিবারের মধ্যে ৫ কোটির দোরগোড়ায় পৌঁছে যাবে এই সংখ্যা। পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যে এই মুহূর্তে চলছে এসআইআর। পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে এনুমারেশন ফর্ম বিলি ব্যাপক গতিতে এগোচ্ছে। ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে অনলাইন পরিষেবা। আগামী সপ্তাহের মধ্যেই গোটা পশ্চিমবঙ্গের ভোটারদের কাছে পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম।

