হেডলাইন

দুর্যোগ পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা।

বিগত কয়েকদিন অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ। রবিবার ছুটির দিন থাকা সত্ত্বেও মুখ্য সচিব মনোজ পন্থ উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের সময় মুখ্য সচিবের টেলিফোনের মাধ্যমে বৈঠকে অংশ নেন। ‌ সেখানেই তিনি জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন সোমবার উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন। রাজ্য জুড়ে বেশ কিছু মানুষের প্রাণ হানির খবর এসেছে। এই পরিবারকে মুখ্যমন্ত্রী সমবেদনা জানিয়েছেন। পরিস্থিতির ওপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী সকাল থেকেই। রবিবার কার্নিভাল শেষ করেই মুখ্যমন্ত্রী সোমবার রওনা হবেন বিশেষ বিমানে উত্তরবঙ্গ। সেখানকার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ‌ পাশাপাশি  প্রশাসনিক ক্ষেত্রে বেশকিছু নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন বলেই মনে করা হচ্ছে।

Share with