হেডলাইন

এনুমারেশন ফর্মে ভোটারের ছবি বাধ্যতামূলক নয়

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

এনুমারেশন ফর্মে ভোটারের ছবি বাধ্যতামূলক নয়। অর্থ্যৎ, এনুমারেশন ফর্মে নির্দিষ্টভাবে ভোটারের পাসপোর্ট সাইজের ছবি লাগানোর জায়গা থাকলেও এসআইআর চালুর ৬ দিন পর ছবি বাধ্যতামূলক নয় বলে জানল রাজ্য সিইও দপ্তর। রাজ্যের অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী জানিয়েছেন, ” এনুমারেশন ফর্মে ছবি লাগানো বাধ্যতামূলক,এধরনের কোনও নির্দেশিকা দেয়নি নির্বাচন কমিশন। ফর্মে ছবির জায়গা নির্দিষ্ট আছে তবে তা যে বাধ্যতামূলক তা উল্লেখ করা নেই। ফলে ছবি লাগানোর বিষয়টি অপশনাল এটা ধরে নেওয়া যেতেই পারে।” উল্লেখযোগ্য, এনুমারেশন ফর্মের ছবি ভোটদানের ক্ষেত্রে কোনও কাজে লাগবে না। সেক্ষেত্রে ভোটার কার্ড বিচার্য হবে। এনুমারেশন ফর্ম শুধুমাত্র খসড়া ভোটার তালিকায় যোগ্য ভোটারের নাম তোলার জন্যই প্রয়োজনীয়। তাই এক্ষেত্রে ভোটারের ছবি বাধ্যতামূলক নয়।

প্রসঙ্গত গত ছয় দিনে রাজ্যে প্রায় ৬ কোটির কাছাকাছি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। ইযিমধ্যেই পাড়ায় পাড়ায় স্টুডিওগুলোতে ছবি তোলার হিড়িক পড়েছে। অভিযোগ উঠছে ছবি তোলার জন্য সুযোগ বুঝে বেশি টাকাও নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের বক্তব্য, ফর্মে ছবির জায়গা রাখা আছে। সেখানে হাগা ব্যাকগ্রাউন্ডে সাম্প্রতিক ছবি তুলে পেস্ট করতে হবে। সে কারণে ই স্টুডিওগুলোতে নতুনভাবে সপরিবারে ভোটারদের ছবি তোলার হিড়িক পড়েছে। যদিও সিইও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনু মারেসন ফর্মে ছবি বাধ্যতামূলক নয়। তবে ভোটাররা যদি ছবি দিতে চান তাহলে লাইট ( হালকা রঙের) ব্যাকগ্রাউন্ডে ছবি লাগানোই শ্রেয়।

Share with