হেডলাইন

এসআইআর অ্যাসিড টেস্টে প্রথম ধাপ পেরোলো বিজেপি

Exclusive Report

২০২৫ সালের গোটা ভারতবর্ষের একমাত্র রাজ্য বিহারে প্রথম এসআইআর লাগু হয়েছিল। এসআইআর পরবর্তী সময়ে বিহারের নির্বাচন ঘোষণা হয়। দেশের বিভিন্ন দিকে গুঞ্জন শোনা ছিল, বিজেপি সত্যিই কি প্রভাব ফেলতে পারবে? বিহারে দুই দফায় নির্বাচনের পর , এক্সিট পোল এগিয়ে রেখেছিল এনডিএ জোটকে। ‌ এক্সিট পোলের হিসাবকে সত্যি প্রমাণিত করে বিহারে জবরদস্ত জয় এনডিএ’র। এসআইআর পরবর্তী সময়ে বিজেপির কাছে বিহার ছিল অ্যাসিড টেস্টের শামিল। এবং সেখানে জয়জয়কার নীতিশ কে সঙ্গে নিয়ে গেরুয়া শিবিরের। মূলত মৃত ভোটার, দেশের বাইরে থেকে আসা মানুষদের অবৈধ বসবাসকে আটকানোর জন্যই নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর প্রক্রিয়া। চলতি বছরে বিহারকে দিয়ে শুরু হয়েছে। ‌ বেশ কয়েক লক্ষ অবৈধ নাম বাদ যায় ভোটার তালিকা থেকে। ‌ দেশের প্রথম এসআইআর পরবর্তী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিতীশ কুমারকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত লণ্ঠনের আলো নিভিয়ে দিল। সেই অর্থে আরজেডি প্রভাব ফেলতে পারেনি। একেবারেই ধুলোয় মিশে গেছে প্রশান্ত কিশোরের দল। ‌ কিন্তু নিতিশ কুমারকে সঙ্গে নিয়ে ২০২৫ সালের ভারতের প্রথম এসআইআর পরবর্তী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি গেরুয়া পতাকা ওড়ালো বিহারে। ‌

Share with