হেডলাইন

এসআইআর দেখভালে রাজ্যে বিশেষ অজ্ঞানবাদ ও জেলায় জেলায় অবজারভার নিয়োগ কমিশনের

সুদীপ্ত চট্টোপাধ্যায়

রাজ্য-কমিশন সংঘাতের আবহের মধ্যেই এবার নজিরবিহীন পদক্ষেপ।
রাজ্যের আয়তন, অবস্থানিক গুরুত্ব ও আন্তর্জাতিক সীমান্ত পরিস্থিতিকে মাথায় রেখে এবার নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় এসআইআর -এর কাজ যথাযথভাবে চলছে কিনা তা খতিয়ে দেখতে একজন স্পেশাল ইলেকটোরাল রোল অবজার্ভার এবং জেলায় জেলায় মোট ১২ জন ইলেকটোরাল রোল অবজার্ভার নিযুক্ত করল কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৯৯০ ব্যাচের আইএএস সুব্রত গুপ্ত রাজ্যে
স্পেশাল ইলেকটোরাল রোল অবজার্ভার হিসেবে নিযুক্ত হচ্ছেন। কমিশনের গাইডলাইন মেনে যথাযথভাবে এসআইআরের কাজ চলছে কিনা তা সার্বিকভাবে পরিদর্শন করবেন তিনি। একইসঙ্গে কমিশনকে নিয়মিত রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে রিপোর্ট পাঠাবেন তিনি। ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে রাজ্যের সিইও দপ্তরকে পরামর্শ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল ইলেকটোরাল রোল অবজার্ভারকে। তবে এসআইআরের সঙ্গে যুক্ত কোনও ইআরও বা অন্য কর্মীদের শংসাপত্র দিতে পড়বেন না তিনি। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে তিনি তাঁর বক্তব্য জানাতে পারবেন। রাজ্যে এসআইআর সংক্রান্ত কাজের পরিস্থিতি বিচার করে সংবিধানের ৩২৪(৬) অনুচ্ছেদ অনুযায়ী স্বতপ্রণোদিতভাবে এই ক্ষমতা প্রয়োগের আধিকারি বলেও জানিয়েছে কমিশন।

শুধু স্পেশাল ইলেকটোরাল রোল অবজার্ভার নিয়োগই নয়, একই সংবিধানিক ক্ষমতাবলে জেলায় জেলায় মোট ১২ জন ইলেকটোরাল রোল অবজার্ভারও নিয়োগ করা হযেছে।। পশ্চিম বর্ধমান, পুর্ব বর্ধমান ও বীরভূমের জন্য ২০০৫ ব্যাচের আইএএস স্মিতা পাণ্ডে, মুর্শিদাবাদ ও মালদহের জন্য ২০০৬ ব্যাচের আইএএস তন্ময় চক্রবর্তী, উত্তর কলকাতা ও উত্তর ২৪ পরগণার জন্য ২০০৬ ব্যাচের আইএএস রণধীর কুমার, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণার জন্য ২০০৭ ব্যাচের আইএএস সি মুরুগান, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির জন্য ২০১০ ব্যাচের আইএএস আর অর্জূন, হাওড়ার জন্য ১৯৯৭ ব্যাচের আইএএস রাজীব কুমার, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের জন্য ১৯৯৮ ব্যাচের আইএএস নীলম মিনা, দুই দিনাজপুরের জন্য ২০০১ ব্যাচের আইএএস অশ্বিনী কুমার যাদব, দার্জিলিং ও কালিংপং এর জন্য ২০০৭ ব্যাচের আইএএস নিরঞ্জন কুমার, পুরুলিয়া ও বাঁকুড়ার জন্য ২০০৮ ব্যাচের আইএএস দেবীপ্রসাদ কারানাম নদিয়ার জন্য ২০০৮ ব্যাচের আইএএস রচনা ভগত এবং হুগলির জন্য ২০১০ সালের আইএএস ডক্টর বিশ্বনাথ ইলেক্টোরাল রোল অবজার্ভার হিসেবে দায়িত্ব পেয়েছেন। মূলত জেলায় জেলায় ডিইও এবং ইআরও দের এসআইআর-এর কাজে সাহায্য করা নির্ভুলভাবে ভোটার তালিকা তৈরির জন্য কমিশনের গাইডলাইনকে মান্যতা দেওয়া এবং যথাযথভাবে কাজ সম্পন্ন করার জন্য সাহায্য করবেন ইলেক্টোরাল রোল অবজার্ভাররা। তবে পশ্চিমবঙ্গের মত ঘনবসতিপুর্ণ ও আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা রাজ্যে বড় জেলাগুলির ক্ষেত্রে অতিরিক্ত অবজারভার নিয়োগ করতে পারেন । তবে সে ক্ষেত্রে কমিশনের গাইডলাইনকে মান্যতা দিয়ে কাজ হবে এই ব্যাপারে সুনিশ্চিত করতে হবে ডিভিশনাল কমিশনারদেরই। অর্থাৎ পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এস আই আর প্রক্রিয়াকে সফলভাবে রূপায়ণ এবং কোন যোগ্য ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং ভোটার মুক্ত ভোটার তালিকা তৈরির জন্য নজির বিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন।

এস আই আর নিয়ে স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন। আইএএস রিটায়ার্ড সুব্রত গুপ্ত পশ্চিমবঙ্গের স্পেশাল রোল অফ সার্ভার এর দায়িত্বে থাকছেন। পশ্চিমবঙ্গের এস আই আর এর যে তালিকা তৈরি হবে সেটা একমাত্র তিনি সম্পূর্ণ খতিয়ে দেখবেন। যদিও এই স্পেশাল রোল অবজারভারের সঙ্গে ১২ জন আইএএস অফিসারের একটি প্রতিনিধি দল থাকবে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

Share with