হেডলাইন

এসআইআর প্রস্তুতি দেখতে বঙ্গ সফরে জ্ঞানেশ

এসআইআর প্রস্তুতি দেখতে মঙ্গলবার বঙ্গে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার
জ্ঞানেশ ভারতী। সঙ্গে রয়েছেন বেশ কিছু নির্বাচন কমিশনের আধিকারিকরা। ইতিমধ্যেই বিহারে এসআইআর হয়েছে। এবং তার সঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কয়েকদিন আগে দিল্লিতে দেশের সমস্ত সিইওদের নিয়ে বৈঠক হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। ‌ সেখানেই এসআইআর – এর কথা আলোচিত হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছিল, প্রস্তুতি সেরে রাখতে হবে। এই প্রস্তুতি কেমন হয়েছে তা দেখার জন্যই জ্ঞানেশ ভারতী আসছেন। মঙ্গলবার সন্ধ্যায় শহরে চলে আসবেন ডেপুটি নির্বাচন কমিশনার। ৯ তারিখ বৈঠক করে দিল্লিতে ফিরবেন।
এক নজরে ডেপুটি নির্বাচন কমিশনারের বৈঠক সূচি_

৭ তারিখ: এয়ারপোর্ট থেকে আইটিসি হোটেল
৮ তারিখ: সিইও দফতরে প্রতিটি জেলার জেলাশাসক, এডিএম, ওসি নির্বাচন, ইআরও, এইআরও দের সঙ্গে ভিডিও কনফারেন্স। সিইও দফতরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক।

এদিন রাজারহাটে জেলা পরিষদ ভবনে রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট-নিউটাউন এই দুই বিধানসভার ইআরও, এইআরও-দের সঙ্গে বৈঠক। থাকবেন উত্তর ২৪ পরগনা জেলাশাসক এবং রাজ্যের সিইও। পাশাপাশি বারাসাতে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরে বৈঠক। থাকবেন জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক ওসি নির্বাচন এবং জেলার সমস্ত ইআরও এবং এইআরও-রা

৯ তারিখ: কোলাঘাট অডিটরিয়ামে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক ইআরও এবং এইআরও-দের সঙ্গে বৈঠক। থাকবেন জেলাগুলির সিস্টেম ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজাররা।

Share with