জেলা শাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্য সচিব
শনিবার ২২ নভেম্বর জেলা শাসকদের সঙ্গে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ। তার আগের দিন, অর্থাৎ ২১ তারিখ কলকাতায় সমস্ত জেলার জেলা শাসকরা আসছেন। ঐদিন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নিউটাউনে ইভিএম নিয়ে প্রথম পর্যায়ের বৈঠক। ২০২৬ সালের নির্বাচনের আগে নিউটনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবান্ন সূত্রে খবর, জেলা শাসকরা যখন কলকাতায় আসছেন তখন তাদের সঙ্গে রাজ্য প্রশাসন বৈঠক করতে চাইছে। সেই কারণে ২২ তারিখ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে নবান্নতে সমস্ত জেলা শাসকদের সঙ্গে মুখোমুখি বৈঠক হবে। এসআইআর আবহে নবান্নের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালের নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলো শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই দিয়েছেন। প্রকল্পগুলির হাল হকিকত এই বৈঠকে অবগত হবেন মুখ্যসচিব। গ্রামীন রাস্তার কাজ শুরু হচ্ছে। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বৈঠকে। ডিসেম্বর মাস থেকেই আবাস যোজনার অর্থ দেওয়ার কাজ হবে। বৈঠকে সেই বিষয়টিও উঠে আসবে প্রদীপ মনে করা হচ্ছে। মুখ্য সচিব ছাড়াও বৈঠকে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকদের থাকার কথা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন থাকবেন কিনা তা নিয়ে এখনো জানা যায়নি। তবে ভার্চুয়াল ভাবে এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি হওয়া সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

