হেডলাইন

‘জলস্বপ্নে’ জট, বঞ্চিত বাংলা, কেন্দ্রীয় অর্থ না ছাড়ায় ধাক্কা জল জীবন মিশনে

‘তীরে এসে তরী ডোবা’,জলস্বপ্ন প্রকল্প (কেন্দ্রীয় স্তরে জল জীবন মিশন) নিয়ে এখন কার্যত এই মন্তব্যই শোনা যাচ্ছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। অভিযোগ, টানা ১০ মাস ধরে প্রকল্পের জন্য এক টাকাও দিচ্ছে না মোদি সরকার। ফলে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ কার্যত থমকে গিয়েছে। শুধু বাংলা নয়, একই পরিস্থিতি দেশের অন্যান্য রাজ্যগুলিতেও। ২০২৫-২৬ সালের বাজেটে দিল্লি ঘোষণা করেছে যে প্রকল্পের মেয়াদ ২০২৮ পর্যন্ত বাড়ানো হবে। কিন্তু প্রশাসনিক জটিলতায় তা বাস্তবায়নই আটকে রয়েছে।
২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্র থেকে বাংলার পাওনা ৫,০৪৯ কোটি টাকা। তার মধ্যে মাত্র ২,৫২৪ কোটি টাকা পেয়েছে রাজ্য। ফলে ঘাটতি মেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজস্ব কোষাগার থেকে প্রায় ৫,০০০ কোটি টাকা দিয়েছে। এমনকি কেন্দ্র টাকা না দিলেও অতিরিক্ত আড়াই হাজার কোটি টাকাও বরাদ্দ করেছে রাজ্য।

 

 

Share with