মেট্রো উদ্বোধনী বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে চলতি মাসেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমন্ত্রণ করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা সে বিষয়ে নিয়ে নবান্ন ‘অফিশিয়ালি’ কিছুই জানায়নি। বিগত বেশ কিছু অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রী এসেছেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। এবারও সেই অনুষ্ঠানে যাবেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে।আগামী ২২ অগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকেই নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।রেলের তরফে জানানো হয়েছে, এখন থেকে শিয়ালদহ-এসপ্ল্যানেড, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) এবং নোয়াপাড়া-জয় হিন্দ (বিমানবন্দর) স্টেশনের মাঝে মেট্রো চলবে।তিন নতুন মেট্রো রুটের পাশাপাশি আগামী ২২ তারিখ হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েও উদ্বোধন করবেন মোদী। রেলের তরফে আরও জানানো হয়েছে, রেল সংক্রান্ত নানা উন্নয়নমূলক কাজের জন্য শুধুমাত্র চলতি বছরের বাজেটেই ১৩,৯৫৫ কোটি টাকা পেয়েছে বাংলা। এই মুহূর্তে রেল পরিষেবা এবং পরিকাঠামোর উন্নতির জন্য সব মিলিয়ে ৮৩,৭৬৫ কোটি টাকার কাজ চলছে পশ্চিমবঙ্গে। ১০১টি স্টেশনকে বিশ্বমানের রেলস্টেশন হিসাবে পুনর্নির্মাণ করার কাজ চলছে। এ ছাড়া, ইতিমধ্যেই ৯টি বন্দে ভারত এবং ২টি অমৃত ভারত ট্রেন চলা শুরু হয়েছে। সেই আবহে এ বার পাতালরেল পরিষেবার পরিসর আরও বিস্তৃত করার পথে হাঁটল রেল।

