বিশেষহেডলাইন

মমতা ব্যানার্জি এক সংসদীয় ম্যাচে হয়েছিলেন ম্যাচের সেরা হয়েছিলেন

Special Cover

যিনি রাঁধেন, তিনিই চুলও বাঁধেন—এই প্রবাদটা যেন একেবারে মানানসই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। রাজ্যের প্রশাসনিক প্রধান, দলের সর্বময় নেত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী, কবি, লেখক, চিত্রশিল্পী — সব ক্ষেত্রেই তাঁর দাপট নজরকাড়া। আর এবার সামনে এল তাঁর ক্রিকেট প্রতিভার গল্পও।শনিবার ইডেনে বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই সঞ্চালকের মুখে উঠে এল মমতার ক্রিকেট খেলার পুরনো কাহিনি। জানা যায়, নব্বইয়ের দশকে সংসদে আয়োজিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছিলেন তৎকালীন কংগ্রেস সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভা বনাম লোকসভার সেই ম্যাচে লোকসভার দলে খেলেছিলেন তিনি। পুরুষ ও মহিলা—সব সাংসদই সেই ম্যাচে অংশ নেন।অভিজ্ঞ ক্রিকেটারদের মাঝেও দুর্দান্ত পারফরম্যান্স করে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন ‘ম্যাচের সেরা’ (Man of the Match)। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী পি. আর. কুমারমঙ্গলমের নেতৃত্বে লোকসভার দল রাজ্যসভাকে হারিয়েছিল।রিচার সংবর্ধনা মঞ্চে মমতার সেই ক্রীড়া-অধ্যায় ফের স্মরণ করিয়ে দিলেন সঞ্চালক। দর্শকাসনে হাততালিতে মুখর হল ইডেন। প্রমাণ মিলল—শুধু রাজনীতি নয়, ক্রিকেটের ময়দানেও নিজের ছাপ রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Share with