হেডলাইন

মুখ্যমন্ত্রী-সিইও সংঘাত, মৌখিক নয় লোকপাল আইনে অভিযোগ প্রমাণ করুক রাজ্য চায় কমিশন, মুখ্যসচিবের উপস্থিতি নিয়ে চর্চা

সুদীপ্ত চট্টোপাধ্যায়

রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই রাজ্য প্রশাসন ও সিইও দপ্তর সংঘাত নজিরবিহীন পর্যায়ে। বৃহস্পতিবার কমিশনের প্রতিনিধিদল রাজ্য ছাড়তেই এসআইআর বিরোধিতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে তীব্র আক্রমণ করেন রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকে। ” বর্তমানে যিনি সিইও রয়েছেন তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রয়োজনের সেই অভিযোগগুলো বের করা হবে।” বৃহস্পতিবার মুখ্য সচিব মনোজ পন্থ এবং রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাশে বসিয়ে নবান্নে সাংবাদিকদের উদ্দেশ্যে এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বক্তব্যের ভিডিও ফুটেজ দিল্লিতে চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। একটি রাজ্যের সিইও যেহেতু সাংবিধানিক পদমর্যাদায় রয়েছেন তাই তার বিরুদ্ধে অভিযোগ করতে হলে লোকপাল আইনের মাধ্যমে হলফনামা দাখিল করে অভিযোগকারীকে লোকপাল দপ্তরে তা জমা দিতে হবে। এই অভিযোগ যে তাঁর জ্ঞান ও বিশ্বাসমতে সত্য সে ব্যাপারে হলফনামায় নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে অভিযোগকারীকে। অন্যথায় সাংবিধানিক পদমর্যাদায় থাকা ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে কোন অভিযোগ মূল্যহীন বলে মনে করছেন কমিশনের কর্তারা। এমনকি অভিযোগের সত্যতা যদি প্রমাণিত না হয় সেক্ষেত্রে অভিযোগকারী এক বছরের জেল হতে পারে এই আইনের বিধানে। ফলে যথেষ্ট তথ্য প্রমাণ হাতে নিয়েই লোকপাল আইন অনুযায়ী এ ধরনের অভিযোগ করতে হবে অভিযোগকারীকে তা বলাই বাহুল্য।

তবে মুখ্যমন্ত্রীর ওই সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিবের উপস্থিতি বিতর্কের মাত্রা চড়িয়েছে।
যেহেতু রাজ্যে নির্বাচন কমিশনের নির্দেশক্রমে এসআইআর প্রস্তুতির কাজ শুরু হয়েছে সেহেতু রাজ্যের সিইও-র বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনার সময় রাজ্যের মুখ্যসচিবের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। একইভাবে মুখ্য সচিব কে পাশে নিয়ে মুখ্যমন্ত্রীর কমিশনের বিরুদ্ধে অভিযোগ করার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার ও আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু। অবশ্য নিরাপত্তারক্ষে প্রশ্নটি নিয়ে কোন মন্তব্য করতে না চাইলেও অতিরিক্ত নিরাপত্তার যে প্রয়োজন নেই সে কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অভিযোগ প্রসঙ্গে সরাসরি কিছু বলতে নারাজ সিইও। তবে লোকপাল আইন অনুযায়ী অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। সে কথা উল্লেখ করেছেন মনোজবাবু নিজেই। ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরীর দায়িত্ব পালন করতে গিয়ে কোন বৈধ বা যোগ্য ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন সেদিকেই সজাগ ও সতর্ক বৃষ্টি রাখবে নির্বাচন কমিশন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে যা যা করার তাই করবে রাজ্যশ্রীইও দপ্তর। এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মনোজ আগরওয়াল। তবে মুখ্যমন্ত্রীর এই নজিরবিহীন আক্রমণ নিয়ে সরাসরি কোন মন্তব্যে নারাজ সিইও। তবে লোকপাল আইনের কথা উল্লেখ করে যদি এই অভিযোগের কোন সারবত্তা থাকে তা আইনি পথেই মোকাবিলা করা হবে সে ধরনেরই ইঙ্গিত দিয়েছেন তিনি।

Share with