মুখ্যমন্ত্রীর চেয়ারে ফের নীতিশ, শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
এই নিয়ে দশবার। বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পার্টনার গান্ধী ময়দানে বিহারের নয়া মুখ্যমন্ত্রী শপথ নিলেন। এছাড়া ২৫ জন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ঐক্যবদ্ধ এনডিএ’র ছবি স্পষ্ট করতে মঞ্চে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

