নাম বাদের তালিকা ছাড়াই প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকা–বিভ্রান্তি ভোটারদের
জয় চক্রবর্তী
কথা রাখল নির্বাচন কমিশন। সোমবার একটু রাতের দিকেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলো। সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন, সোমবার দিনেই এই তালিকা প্রকাশ পাবে। রাত বারোটা বাজার মিনিট দশেক আগে সোমবার ২৩ মার্চ প্রকাশিত হলো সাপ্লিমেন্টাল তালিকা। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের প্রকাশিত হয়েছে তালিকা। রাজ্যের সিইও সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, আদালতের নির্দেশ মেনে যেটুকু তথ্য হাতে এসেছে তা দ্রুত প্রকাশ করা হবে। সেইমতো রাত বারোটার কিছু আগেই জাতীয় নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে তা প্রকাশ পায়। তবে তালিকা প্রকাশ পেলেও গভীর রাত পর্যন্ত সেখানে কাদের নাম রয়েছে অথবা বাদ গেছে তা জানা যাচ্ছিল না। কিন্তু কত নামের নিষ্পত্তি হয়েছে বিষয়টি গভীর রাত পর্যন্ত জানা যায়নি। যেমন জানা যায়নি ঠিক কতজনের নাম এই তালিকা থেকে বাদ গিয়েছে। প্রথমে কথা ছিল সোমবার রাত নটার মধ্যেই এই তালিকা প্রকাশ করা হবে। কিন্তু সময় অতিবাহিত হলেও তা প্রকাশিত হচ্ছিল না। শেষ পর্যন্ত রাত বারোটা বাজার মিনিট দশেক আগে নির্বাচন কমিশন থেকে জানানো হয়, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। এবং সেটা জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। কিন্তু এই ওয়েবসাইট খুলতে গিয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। গভীর রাত পর্যন্ত ঠিক কত জনের শুনানি সম্ভব হয়েছে বা কতজন বাদ পড়বেন তা নিয়ে স্পষ্ট সংখ্যা পাওয়া যায়নি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও ৬০ লক্ষের বেশি মানুষের নাম ছিল বিচারাধীন অবস্থায়। বিচারপতিদের দ্বারা তা যাচাই হওয়ার পর তালিকা প্রকাশ করার কথা আদালত নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই সোমবার তালিকা প্রকাশ হয়।

