হেডলাইন

৩০ নভেম্বরের মধ্যেই চূড়ান্ত তালিকা, নির্দেশ দিল নবান্ন

VOB Exclusive

একাধিক ধাপ পেরিয়ে এবার আরও গতি পাচ্ছে রাজ্যের ‘বাংলার বাড়ি’ প্রকল্প। ইতিমধ্যেই চলতি বছরের প্রথম দফায় একাধিক পরিবারের হাতে পৌঁছে গিয়েছে সরকারি আর্থিক সহায়তা। দ্বিতীয় পর্যায়ের কাজও শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের সর্বস্তরে জোর কদমে চলছে প্রস্তুতি।

সূত্রের খবর, এবার প্রতিটি উপভোক্তার পরিচয় যাচাই, জমির কাগজপত্র, প্রাথমিক পরিদর্শন থেকে শুরু করে ভিডিও রেকর্ডিং পর্যন্ত হবে একাধিক ধাপে। জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত পর্যায়ক্রমিক তদারকি হবে। ইতিমধ্যেই রাজ্য সরকার প্রতিটি জেলা প্রশাসনকে একাধিক নির্দেশিকা পাঠিয়েছে।

প্রথমে আবেদনের প্রক্রিয়ায় উপভোক্তার জমি, বাসস্থানের বর্তমান অবস্থা ও পরিচয় যাচাই করা হবে। এরপর প্রাথমিক অনুমোদন মিললেই ছবি তোলা থেকে ভিডিও রেকর্ডিং পর্যন্ত হবে। সেই রিপোর্ট জেলা প্রশাসনের হাতে যাবে। তার পরেই উপভোক্তাদের দেওয়া হবে বাড়ি তৈরির টাকা।

এছাড়াও, দ্বিতীয় দফার কাজের সময় নির্দিষ্ট মনিটরিং টিম গঠন হবে, যাতে থাকবেন প্রশাসনিক আধিকারিক, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। ১ নভেম্বর থেকে শুরু হবে গ্রাম পঞ্চায়েত পর্যায়ের বৈঠক। ১০ নভেম্বরের মধ্যে শেষ হবে ব্লক পর্যায়ের সমীক্ষা। ২১ নভেম্বর হবে জেলা স্তরের আলোচনাসভা। ৩০ নভেম্বরের মধ্যে সব আবেদন খতিয়ে দেখা হবে এবং এরপর থেকে উপভোক্তাদের হাতে পৌঁছবে আর্থিক সহায়তা।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন—এই প্রকল্পের লক্ষ্য, প্রতিটি পরিবার যাতে মাথার উপর ছাদ পায়। তাই কড়া নজরদারির মধ্যেই কাজ এগোচ্ছে প্রশাসন।

Share with