Popular Newsহেডলাইন

নেপাল নিয়ে কেউ কেউ জলঘোলা করছেন: মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের খুব কাছাকাছি নেপাল। নেপালের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ পাশাপাশি কেউ কেউ নেপালকে নিয়ে জল ঘোলা করছে বলেও উসমা প্রকাশ করেছেন। “আমি বলব সতর্ক থাকতে। ‌ কিছু সুযোগ সন্ধানী রয়েছে। নেপালের পরিস্থিতির সুযোগ তারা নিতে পারে। অনাচার হতে দেওয়া যাবে না। যদি আমাদের দলের কেউ হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে” স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন উত্তরবঙ্গে। নেপালে সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করা নিয়ে সমস্যা তৈরি হয়। সেই পরিস্থিতির আঁচ যাতে উত্তরবঙ্গে না পড়ে, তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন।

Share with