নির্বাচনী দামামা বাজিয়ে ২ মার্চ রাজ্যে মেগা বৈঠক কমিশনের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। এবার ভঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রস্তুতির কাজ শুরু করল নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত সূচি বদলে ২ মার্চ নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখার জন্য উপর্যুপুরি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবে নির্বাচন কমিশন। যেহেতু আগামী তিন মার্চ রাজ্যে দোল উৎসব এবং চার মার্চ দেশজুড়ে হোলি পালিত হবে সে কারণে দুই মার্চ একই দিনে যাবতীয় বৈঠক হবে এবং তা হবে ভার্চুয়াল মাধ্যমে।
২ মার্চ দুটি ধাপে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রাজ্যের সমস্ত জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিক , জেলা পুলিশ সুপার , সব পুলিশ কমিশনার, আইজি ডিআইজি দের সঙ্গে বৈঠক করা হবে। এরপর ভিতের পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও, রাজ্যের পুলিশ নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর মডেল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশন। সন্ধ্যে ৬ ট থেকে রাজ্যের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী এজেন্সি গুলোর সঙ্গে বৈঠক করা হবে। প্রসঙ্গত, আয়কর দপ্তর, ডাক বিভাগ, ইডি, সিবিআই, শুল্ক দপ্তর, আবগারি দপ্তর, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতীয় রেল বিমানবন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন বাহিনীর রাজ্যস্তরের প্রধানরা এই বৈঠক উপস্থিত থাকবেন। স্বাভাবিকভাবেই এই গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমেই রাজ্যে নির্বাচনী প্রস্তুতির দামামা বাজবে বলে উল্লেখ করা যায়। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অনুকূলে রাখা যায়। তা নিয়ে বিশদে আলোচনা হবে তা বলাই বাহুল্য।
উল্লেখযোগ্য, এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের অন্যান্য পদাধিকারীরা কলকাতায় এসে সিইও দপ্তরে পয়লা মার্চ ও ২ মার্চ এই বৈঠক করার কথা ছিল। তবে পয়লা মার্চ কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ, চাকরির পরীক্ষা এবং বিজেপির কর্মসূচি থাকায় রবিবারের ওই বৈঠক আগেই স্থগিত করে দেওয়া হয়। অবশেষে সোমবার দিনভর ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করার সিদ্ধান্ত নেয় কমিশন।

